
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির অর্থ পাচারকারী এস আলমকে দেশে ফিরিয়ে এনে বিচার, ব্যাংকের বর্তমান চেয়ারম্যান ড. এম. জুবায়দুর রহমানের পদত্যাগ, ব্যাংকের এ এম ডি কামাল উদ্দিন জসিম কে বহিস্কার, ব্যাংকের কাজে অবৈধ হস্তক্ষেপ বন্ধ ও এমডি মো. ওমর ফারুক খানকে স্বপদে পুনর্বহালের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৪ মে) সকাল সাড়ে ১১টায় রাজবাড়ীর পাংশা বাজারের ইসলামী ব্যাংকের নিচে মাহমুদ প্লাজার সামনে ব্যাংকটির গ্রহক ব্যানারে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা ঘন্টা ব্যাপী এ মানববন্ধন করে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর পাংশা উপজেলা শাখার সভাপতি সুলতান মাহমুদের সভাপতিত্বে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি হারুন অর রশীদ, পাংশা পৌর জামায়াতের সেক্রেটারি খোন্দকার আব্দুল হালিম, পাংশা শিল্প ও বণিক সমিতির সহ সভাপতি আব্দুল খালেক প্রমুখ।
মানববন্ধনে বক্তারা অবিলম্বে এ দাবি মানতে আহ্বান জানান অন্যথায় রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলার হুমকি প্রদান করেন।
বিবার্তা/মিঠুন/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]