
রাজশাহী সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীদের চাকরি নিয়মিতকরণ ও রাজস্ব খাতে স্থানান্তরের ৪ দফা দাবিতে রাজশাহীতে বিভাগীয় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ মে) বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত রাজশাহী কলেজের প্রধান গেটের সামনে 'সরকারি কলেজ বেসরকারি কর্মচারী ইউনিয়ন, রাজশাহী বিভাগ'-এর উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।
এতে রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা থেকে সরকারি কলেজের বেসরকারি কর্মচারীরা অংশ নেন।
এর আগে পূর্বনির্ধারিত কর্মসূচির সূচি অনুযায়ী, সকাল ১০টায় রাজশাহী কলেজ প্রশাসন ভবনের সামনে সকল কর্মকর্তা ও কর্মচারী একত্রিত হন। পরে সকাল সাড়ে ১০টায় সেখান থেকে একযোগে মানববন্ধনের উদ্দেশ্যে যাত্রা শুরু করা হয়।
বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত রাজশাহী কলেজের প্রধান গেটের সামনে চলে এই মানববন্ধন।
কর্মসূচি শেষে শান্তিশৃঙ্খলা বজায় রেখে পুনরায় রাজশাহী কলেজের ১৭ নম্বর গ্যালারি হাজী মুহম্মদ মহসিন ভবনে আমন্ত্রিতরা সমবেত হন। সেখানে সংক্ষিপ্ত আলোচনা ও বিভাগীয় কমিটি গঠনের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।
পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিয়নের সহ-সভাপতি মো. মাঈন উদ্দিন আহম্মেদ এবং সভাপতিত্ব করেন সরকারি কলেজ বেসরকারি কর্মচারী ইউনিয়ন, রাজশাহী বিভাগের সভাপতি মো. এহসানুল কবীর ইমন।
বিবার্তা/মোস্তাফিজুর/এসএম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]