
নাটোরের সিংড়ায় রামিসা হত্যা ও ধর্ষক সোহেল রানার রায় দ্রুত কার্যকরের দাবিতে এবং নলডাঙ্গার সাংবাদিক রানা আহম্মেদ সহ সারাদেশে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে সিংড়া সাংবাদিক ফোরামের আয়োজনে প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ মে) বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে সাংবাদিক, শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিদের অংশগ্রহণে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সিংড়া প্রেসক্লাবের সভাপতি এমরান আলী রানার সভাপতিত্বে বক্তব্য দেন, সিংড়া মডেল প্রেসক্লাবের সভাপতি এসএম রাজু আহমেদ, স্মার্ট প্রেসক্লাবের সভাপতি খলিল মাহমুদ, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আন্জুমান আরা, সাবেক সেনা সদস্য মোস্তাক আহমেদ, জেলা যুব বিভাগের সভাপতি আব্দুল মান্নাফ, পৌর জামায়াতের আমির সাদরুল উলা, পৌর মহিলা দলের সভানেত্রী মমতাজ বেগম মৌ, সাংবাদিক জুলহাজ কায়েম, আবু জাফর সিদ্দিক, প্রভাষক খায়রুল ইসলাম, অধ্যক্ষ আরিফ রায়হান প্রমুখ।
সভায় বক্তারা দ্রুত সময়ে রামিসা হত্যাকারী সোহেল রানার রায় কার্যকর করার দাবি জানান এবং সমাজ থেকে মাদক মুক্ত করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।
সভা পরিচালনা করেন, স্মার্ট প্রেসক্লাবের প্রচার সম্পাদক বায়েজিদ ইসলাম জয়।
বিবার্তা/রাজু/এসএম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]