
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার সার্বিক উন্নয়ন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা এবং সুধীজনদের সাথে এক মতবিনিময় সভা করেছেন নবাগত জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী।
শনিবার (২২ মে) দুপুর সাড়ে ১২টায় উপজেলা পরিষদ হলরুমে এই মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাকির মুন্সীর সভাপতিত্বে আয়োজিত এই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. মু: মিজানুর রহমান।
সভায় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফয়সাল রায়হান এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা রুমা।
গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম, উপজেলা কৃষি অফিসার সাকলাইন হোসেন, উপজেলা এলজিইডি অফিসার আছহাবুর রহমান, উপজেলা আনসার ও ভিডিপি অফিসার ফরহাদ আলম চৌধুরী এবং সমাজসেবা অফিসার জাহাঙ্গীর আরিফ।
স্থানীয় জনপ্রতিনিধি (ইউপি চেয়ারম্যানবৃন্দ) মোয়াজ্জেম হোসেন (পার্বতীপুর), মনিরুজ্জামান সোহরাব (রহনপুর), আবুল কাসেম মোহাম্মদ মাসুম (আলীনগর), মতিউর রহমান (রাধানগর), শামিউল আলম শ্যামল (বোয়ালিয়া), গোলাম কিবরিয়া হাবিব (চৌডালা) এবং শারিকুল ইসলাম সাদ্দাম (বাঙ্গাবাড়ী)।
বিএনপি নেতা আশরাফুল হক ও সাজ্জাদ আলী, জামায়াত নেতা তরিকুল ইসলাম বকুলসহ স্থানীয় সাংবাদিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ এবং উপজেলার সুধীজনরা।
মতবিনিময় সভা চলাকালীন উপজেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে জেলা প্রশাসকের সাথে উপস্থিত সুধীজনদের উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক সকলের বক্তব্য শোনেন এবং উপজেলার উন্নয়নে একসঙ্গে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
মতবিনিময় সভায় যোগদানের পূর্বে উপজেলা পরিষদে নবনির্মিত একটি 'লাইব্রেরি' ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী।
বিবার্তা/মোস্তাফিজুর/এসএম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]