গাজীপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প
প্রকাশ : ২৩ মে ২০২৬, ১৭:২৬
গাজীপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প
পূবাইল (গাজীপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

গাজীপুর মহানগরের ঢাকা উত্তর জোনের কোনাবাড়ি অঞ্চলের আমবাগ অবস্থিত কোনাবাড়ি ব্রাঞ্চে খ্রীষ্টায়ান সার্ভিস সোসাইটি (সি এস এস)এর অফিসে স্বর্গীয় রেভারেন পল মুন্সী এর স্মরণে শনিবার (২৩ মে )সিএস এস - প্রোগ্রামের ঢাকা উওর জোনের বোর্ড বাজার রিজিওনের কোনাবাড়ি ব্রাঞ্চের উদ্যোগে দিনব্যাপী গরীব, অসহায়, গর্ভবতী মা-ও শিশুদের মাঝে ফ্রি চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।


এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোর্ড বাজার অঞ্চলের রিজিওনাল ম্যানেজার সিএসএস এম এফ পি সুমন দাস , সভাপতিত্ব করেন কোনাবাড়ি ব্রাঞ্চ ম্যানেজার , আব্দুস সামাদ, এছাড়াও উপস্থিত ছিলেন সহকারি ব্রাঞ্চ ম্যানেজার নরেশ চন্দ্র বিশ্বাস, লোন অফিসার শাহাজাহান আলী, রিপন পান্ডে, প্রভাত সরকার, মিস রুমা খাতুন এবং পিসিসি মিন্টু রহমান।


উপস্থিত অতিথিরা বলেন, সি এস এস একটি মানবিক প্রতিষ্ঠান, ১৯৭২ সাল থেকে এই প্রতিষ্ঠানটি মানবতার সেবায় নিয়োজিত আছে, স্বাস্থ্য সেবা মানুষের মৌলিক অধিকার এই ক্যাম্প একটি বাস্তব প্রতিফলন, মেডিকেল সেবা ছাড়াও এই প্রতিষ্ঠানটি গরীব, অসহায় দের মাঝে ক্ষুদ্র ঋণ দিয়ে সহযোগিতা করে থাকেন, মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপবৃত্তি সহ ফ্রি শিশুদের শিক্ষা প্রদান করে থাকেন। এতিম ও অনাথ শিশুদের সার্বিক সহযোগিতা করে থাকেন।


বিবার্তা/রাজিব/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com