নারায়ণগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে মামলা, পিটুনিতে আহত আসামি আইসিইউতে
প্রকাশ : ২৩ মে ২০২৬, ১৩:০২
নারায়ণগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে মামলা, পিটুনিতে আহত আসামি আইসিইউতে
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

নারায়ণগঞ্জের ফতুল্লায় ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক যুবককে পিটিয়ে পুলিশে দিয়েছে স্থানীয় লোকজন। আশঙ্কাজনক অবস্থায় তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন।


শুক্রবার রাতে বক্তাবলী ইউনিয়নের একটি গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী।


তিনি বলেন, এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে শনিবার সকালে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছেন। মামলায় আহত যুবক ছাড়াও আরেকজনকে আসামি করা হয়েছে।


তারা হলেন ওই গ্রামের মনির হোসেনের ছেলে হিরো (২২) এবং জামাল পাটোয়ারীর ছেলে সোহেল (২১)।


অতিরিক্ত পুলিশ সুপার তারেক বলেন, শুক্রবার বিকালে ধর্ষণের ঘটনাটি ঘটে বলে ভুক্তভোগী পরিবারের দাবি। বিষয়টি রাতে জানাজানি হলে স্থানীয়রা হিরোকে আটক করে পিটিয়ে গুরুতর আহত করে।


খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। মামলার অপর আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।


শনিবার বেলা সাড়ে ১১টায় এ পুলিশ কর্মকর্তা আরও বলেন, ভুক্তভোগী শিশুর স্বাস্থ্যগত পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।


এদিকে, সকালে ফতুল্লা মডেল থানায় ভুক্তভোগী শিশু ও তার পরিবারের সঙ্গে দেখা করেছেন জেলা প্রশাসক রায়হান কবির।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com