রাজশাহীতে মাদক মামলার পলাতক আসামি গ্রেফতার
প্রকাশ : ২২ মে ২০২৬, ১৮:৩০
রাজশাহীতে মাদক মামলার পলাতক আসামি গ্রেফতার
রাজশাহী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দীর্ঘদিনের পলাতক মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামি মো. ইসমাইল হোসেনকে (২২) গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব-৫, রাজশাহী।


বৃহস্পতিবার রাত ১২টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী মহানগরের রাজপাড়া থানাধীন হড়গ্রাম বাজার মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।



গ্রেফতারকৃত ইসমাইল গোদাগাড়ী থানার জিআর-৪৪৬/১৮, মামলা নং-১৪, তারিখ ০৮/০৯/২০১৮ এর আসামি। তার বিরুদ্ধে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন (সং/০৪) এর ১৯(১) টেবিলের ১(খ) ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি ছিল।



র‍্যাব-৫ এর সদর কোম্পানীর একটি আভিযানিক দল অভিযানটি পরিচালনা করে।


র‍্যাব জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই অবৈধ অস্ত্র উদ্ধার, চাঁদাবাজ, সন্ত্রাসী, হত্যাকারী, মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধীদের গ্রেফতারে জোরালো ভূমিকা পালন করে আসছে র‌্যাব। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তারা সদা তৎপর।


জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ইসমাইল হোসেন স্বীকার করেছে, গ্রেফতার এড়াতে দীর্ঘদিন ধরে ছদ্মবেশে রাজশাহী মহানগরের রাজপাড়া থানা এলাকায় বসবাস করছিল সে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত মাদক মামলার সাথে নিজের সম্পৃক্ততার কথাও স্বীকার করেছে।


গ্রেফতারকৃত আসামির বাড়ি রাজশাহীর গোদাগাড়ী থানার পবদেবপুর (সুলতানগঞ্জ) এলাকায়।


গ্রেফতারের পর আসামিকে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানায় জিডিমূলে হস্তান্তর করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।



বিবার্তা/মোস্তাফিজুর/এসএম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com