আরএমপি’র সাইবার ক্রাইম ইউনিটের ১০১ হারানো মোবাইল উদ্ধার
প্রকাশ : ২১ মে ২০২৬, ২১:২৫
আরএমপি’র সাইবার ক্রাইম ইউনিটের ১০১ হারানো মোবাইল উদ্ধার
রাজশাহী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

আধুনিক প্রযুক্তির সহায়তায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে ১০১টি হারানো মোবাইল ফোন উদ্ধার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সাইবার ক্রাইম ইউনিট।


যাচাই-বাছাই শেষে বৃহস্পতিবার (২১ মে) দুপুরে প্রকৃত মালিকদের হাতে ফোনগুলো তুলে দেওয়া হয়েছে।


এদিন দুপুর ২টা ৩০ মিনিটে আরএমপি সদর দপ্তরের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফোনগুলো হস্তান্তর করেন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির।


আরএমপি জানায়, নগরীর ১২টি থানায় দায়ের করা সাধারণ ডায়েরির ভিত্তিতে সাইবার ক্রাইম ইউনিট কাজ শুরু করে। উদ্ধারকৃত ফোনগুলো শুধু রাজশাহী মহানগরী নয়, দেশের বিভিন্ন জেলা থেকে শনাক্ত ও উদ্ধার করা হয়েছে।


অনুষ্ঠানে পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির বলেন, হারানো মোবাইল ফোন ফিরে পাওয়া নিঃসন্দেহে আনন্দের বিষয়। এটি প্রমাণ করে পুলিশ সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশ নগরবাসীর সেবায় সর্বদা আন্তরিক ও প্রতিশ্রুতিবদ্ধ। কোনো স্বার্থ ছাড়াই, সম্পূর্ণ বিনামূল্যে এবং জনসেবার মনোভাব নিয়েই আমরা সব ধরনের সেবা দিয়ে যাব।


ফোন ফেরত পেয়ে উচ্ছ্বসিত মালিকরা আরএমপির প্রতি কৃতজ্ঞতা জানান। তাদের মতে, এ উদ্যোগ শুধু ফোন উদ্ধারই করেনি, বরং পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থাও বাড়িয়েছে। ভবিষ্যতেও এ ধরনের প্রযুক্তিনির্ভর ও মানবিক সেবা অব্যাহত রাখার প্রত্যাশা জানান তারা।


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন, আরএমপির মুখপাত্র ও উপ-পুলিশ কমিশনার (সিটিটিসি) মো. গাজিউর রহমান, পিপিএম সহ আরএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।


বিবার্তা/মোস্তাফিজুর/এসএম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com