
ব্রাহ্মণবাড়িয়ায় জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মো. আবু সাইদ।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাহমুদা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, সেবা গ্রহীতা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সেমিনারে ভূমি সেবা, দুর্নীতি প্রতিরোধ, জবাবদিহীতা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পরে ভূমি সেবা নিয়ে স্কুল পর্যায়ে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
বিবার্তা/নিয়ামুল/এসএম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]