
রাজবাড়ীর পাংশা থেকে হত্যা, অস্ত্র, ডাকাতি ও মারামারিসহ ১৬ মামলার আসামি সালমান শাহ (২৯) নামে এক শীর্ষ সন্ত্রাসী কে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২১ মে) দুপুরে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম।
গ্রেফতারকৃত শীর্ষ সন্ত্রাসী সালমান শাহ পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের খামারডাঙ্গী এলাকার মো. আঃ সাত্তার ওরফে লম্বা সাত্তার এর ছেলে। তার বিরুদ্ধে ৩টি অস্ত্র, ২টি হত্যা, ২ ডাকাতি প্রস্তুতি, ১টি ডাকাতি, ৭টি মারামারি ও ১টি বিস্ফোরক আইনে মামলা রয়েছে।
পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, আসামি সালমান শাহ একজন শীর্ষ সন্ত্রাসী। গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার খামারডাঙ্গী এলাকা থেকে গ্রেফতার করা হয়। পরে পুলিশ স্কোরেড এর মাধ্যমে আদালতে পাঠানো হয়।আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেছে।
বিবার্তা/মিঠুন/এসএম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]