
পাখি বলছে, গাছ আমার নিরাপদ আশ্রয়। আবার কেঁচো বলছে, গাছের মাটিকে উর্বর করে জীবন বাঁচিয়ে রাখি। মাটি বলছে গাছের ঝড়াপাতা আমাকে উর্বর করে, জন্মদেয় নতুন প্রাণের। আজর্ন্তাতিক প্রাণবৈচিত্র্য দিবস-২০২৬ উপলক্ষে বৃহস্পতিবার (২১ মে) রাজশাহীর তানোর উপজেলার মোহর গ্রামে ৩৫০ বছরের প্রবীন এক তেঁতুল গাছের তলে “একটি গাছ, একটি বাস্তুসংস্থান” প্রতিপাদ্যে ‘কৃষিপ্রাণবৈচিত্র্য উৎসব’র আয়োজন করে তানোর উপজেলা জনসংগঠন সমন্বয় কমিটি, গ্রীণ কোয়ালিশন ও বাংলাদেশ রির্সোস সেন্টার ফর ইন্ডিজেনাস নলেজ (বারসিক)। এই অনুষ্ঠানের মূল লক্ষ্য হলো মানুষকে প্রকৃতির এই আন্তঃসম্পর্ক নতুনভাবে ভাবতে উদ্বুদ্ধ করা এবং দেশীয় প্রাণবৈচিত্র্য ও কৃষিপ্রতিবেশবিদ্যা সংরক্ষণের গুরুত্ব¡ তুলে ধরা। একটি গাছের শিকড়ের নিচে যেমন কোটি কোটি অণুজীবের বসবাস, তেমনি তার ডালপালায় আশ্রয় নেয় পাখি, কাঠবিড়ালি, মৌমাছিসহ নানা উপকারী পোকামাকড়। একটি গাছ শুধু গাছ নয়-এটি জীবন, এটি কৃষি, এটি পৃথিবী। একটি প্রবীন গাছকে কেন্দ্র করে গড়ে উঠে একটি বাস্তুতন্ত্র।
একটি গাছ একটি বাস্তুসংস্থান ও কৃষি প্রাণ-বৈচিত্র্য উৎসবে ১৪০ প্রজাতির ধান, সবজি ও গম বীজ। জলজ বাস্তুতন্দ্রের উপাদান শাপলা, শালুক, পদ্ম, শামুক, ঝিনুক, মাছ ধরার দেশীয় পরিবেশ বান্ধব উপকরন, ৪৫ প্রজাতির অচাষকৃত শাকসবজি, বরেন্দ্র অঞ্চলের বিভিন্ন নদীর পানি, বরেন্দ্র অঞ্চলের মাটি বৈচিত্র্য, পরিবেশ বান্ধব চুলা উপস্থান করার মাধ্যমে পরিবেশের সকল উপাদান গুলোর মধ্য যে সম্পর্ক বিদ্যমান তা উপস্থাপন করা হয় এবং উৎসবে অংশগ্রহণকারী কৃষক-কৃষানীরা নিজেদের মধ্যে বীজ বিনিময় করে।
বারসিকের প্রোগ্রাম অফিসার অমৃত সরকারের পরিচালনায় উৎসবে কৃষিপ্রাণবৈচিত্র্য উৎসবের ধারণাপত্র ও আন্তর্জাতিক প্রাণবৈচিত্র্য দিবসের গুরুত্ব উপস্থাপন করেন বরেন্দ্র ইয়ুথ ফোরামের সভাপতি মো. আতিকুর রহমান আতিক।
অনুষ্ঠানে তানোর উপজেলার ১০টি গ্রামের কৃষক-কৃষানী, শিক্ষক-শিক্ষার্থী, তরুণ-যুব সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করে। প্রাণ-বৈচিত্র্য সংরক্ষণের যে উদ্যোগ গুলো নেয়া হয়েছে তা আলোচনার মাধ্যমে তুলে ধরেছেন বক্তারা।
বিবার্তা/মোস্তাফিজুর/এসএম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]