
রাজবাড়ীর কালুখালীতে যাত্রীবাহী বাসের নিচে চাপা পড়ে মো. আমিন বকাউল (৪৫) নামে এক গরুর বেপারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় আরও দুই বেপারী ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
বুধবার (২০ মে) রাত ১০ টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালুখালী উপজেলার মোহনপুর বাসস্ট্যান্ডে এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।
নিহত মো. আমিন বকাউল কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের ভবানীপুর এলাকার মজিদ বকাউলের ছেলে। এছাড়াও আহতরা হলেন- একই এলাকার মো. ছকেল শেখ এর ছেলে মো. রিয়াজ শেখ (৪৮) ও মো. আদম কাজীর ছেলে মো. কলম কাজী (৩৮)।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী মো. এনামুল মণ্ডল বলেন, নিহত ও আহত দুই জন গরুর বেপারী। তার আনুমানিক রাত দশটার দিকে কালুখালী থেকে পাংশার দিকে আসছিলো। তারা তিন জন এক মোটরসাইকেল ছিলেন। তার মোহনপুর বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা মামুন পরিবহনের একটি বাস চাপা দেয়। আহতদের উদ্ধার করে প্রথমে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হলে তাদেরকে রাজবাড়ীতে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মো. আমিন বকাউলকে মৃত ঘোষণা করে। বাকি দুইজনকে ফরিদপুর নেওয়া হয়েছে।
রাজবাড়ী সদর হসপিটালের চিকিৎসক ডা. রাজিব দে সরকার মো. আমিন বকাউল এর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলে, তাকে হসপিটালের আনার আগেই মৃত্যু হয়েছে। বাকি দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরিবারের লোকজন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেছে।
পাংশা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সৈয়দ আল মামুন জানান, দুর্ঘটনা কবলিত বাস ও মোটরসাইকেল আটক রয়েছে। তবে বাস চালক পালিয়েছে। পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বিবার্তা/মিঠুন/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]