
রাজধানীর আশুলিয়ায় দুর্বৃত্তদের গুলিতে পৃথক স্থানে ২জন আহতের ঘটনা ঘটেছে। তবে এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি পুলিশ।
মঙ্গলবার (১৯ মে) রাতে আশুলিয়ার জামগড়া ৬ তলা এলাকায় এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ৩টি মোটরসাইকেল যোগে মাস্ক পরিহিত অবস্থায় ৬ তলা এলাকার ভার্চুয়াল নামের এক পোশাক কারখানার ২ নম্বর গেটে অবস্থান করে দুর্বৃত্তরা। সেখানে ইসমাইল নামের একজন কে পায়ে এবং পিঠে গুলি করে। পরে একই এলাকার ইস্টার্ন হাউজিং এ শিপন নামের এক যুবককে পায়ে গুলি করে মোটরসাইকেল চলন্ত অবস্থায় পালিয়ে যায় দুর্বৃত্তরা।
জানা যায়, গুলিবিদ্ধ ২ জন আপন ভাই। এ ঘটনায় গুলিবিদ্ধ দুই ভাইকে স্থানীয়রা উদ্ধার করে নারী ও শিশু হাসপাতালে ভর্তি করে। পরে কর্তব্যরত চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠায়।
ঘটনাস্থল পরিদর্শন করে সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান রিশান এবং আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম সহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
এব্যাপারে কোনো রকম বক্তব্য দিতে রাজি হয় নি পুলিশ।
তবে ইন্টারনেট ব্যাবসাকে কেন্দ্র করে এই গুলির ঘটনা ঘটেছে এবং ২ জায়গায় গুলির ঘটনা একই সূত্রে গাঁথা বলে ধারণা করছে স্থানীয়রা।
বিবার্তা/শরিফুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]