বকেয়া বেতন দাবি
আশুলিয়ায় সড়ক অবরোধ করে শ্রমিক বিক্ষোভ
প্রকাশ : ২০ মে ২০২৬, ০৯:২৬
আশুলিয়ায় সড়ক অবরোধ করে শ্রমিক বিক্ষোভ
সাভার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে সড়কে নেমেছেন ইপিজেড এলাকার সাধারণ শ্রমিকরা। টানা ৮ মাসের বেতন বকেয়া থাকায় ক্ষোভে তারা সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন।


এতে আশুলিয়ার গুরুত্বপূর্ণ সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।


শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে কাজ করলেও তাদের ন্যায্য পাওনা পরিশোধ করা হচ্ছে না। বারবার আশ্বাস দিলেও কর্তৃপক্ষ বেতন পরিশোধে কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। তাই বাধ্য হয়েই পরিবার-পরিজনের কষ্টের কথা মাথায় রেখে রাজপথেনামতে হয়েছে বলে জানান তারা।


বিক্ষুব্ধ শ্রমিকরা দ্রুত বকেয়া বেতন পরিশোধের দাবি জানিয়ে বলেন, তাদের অনেকের বাসাভাড়া বাকি, সন্তানদের পড়াশোনা বন্ধ হওয়ার উপক্রম, এমনকি সংসার চালাতেও হিমশিম খেতে হচ্ছে।


এদিকে শ্রমিকদের সড়ক অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শিল্প পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শ্রমিকরা।


বিবার্তা/শরিফুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com