নন্দীগ্রামে মাদক বিক্রেতাসহ গ্রেফতার ৬
প্রকাশ : ২০ মে ২০২৬, ০০:১৫
নন্দীগ্রামে মাদক বিক্রেতাসহ গ্রেফতার ৬
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বগুড়ার নন্দীগ্রামে পৃথক অভিযান চালিয়ে ইয়াবাসহ তালিকাভুক্ত চার মাদক বিক্রেতা ও ওয়ারেন্টভুক্ত দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।


মঙ্গলবার (১৯ মে) দুপুরে তাদের নন্দীগ্রাম থানা থেকে বগুড়া কোর্ট হাজতে পাঠানো হয়েছে।


গ্রেফতারকৃতরা হলেন, নন্দীগ্রাম পৌরসভার ফোকপাল রাস্তা সংলগ্ন এলাকার রতন মন্ডল (৪০), বুড়ইল ইউনিয়নের চকরামপুর গ্রামের ইউসুফ আলী (৩৪) একই গ্রামের সুজন হোসেন (২৬), শেরপুর উপজেলার উচলবাড়ীয়া গ্রামের এনামুল হক (২৫), নন্দীগ্রাম পৌর এলাকার ফোকপাল গ্রামের ওয়াজেদ হোসেন ও ভাটগ্রাম ইউনিয়নের কল্যানগর গ্রামের শিপন আলী।


পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার বিকেল থেকে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ রতন মন্ডল, ইউসুফ আলী, সুজন হোসেন ও এনামুল হককে গ্রেফতার করা হয়। অপরদিকে একই দিনে রাতে ভাটগ্রাম ইউনিয়নের কল্যানগর গ্রামে অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত আসামি শিপন আলী ও নন্দীগ্রাম পৌর এলাকার ফোকপাল গ্রামে অভিযান চালিয়ে ওয়াজেদ হোসেনকে গ্রেফতার করা হয়।


নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, পৃথক অভিযানে চার মাদক বিক্রেতা ও দুই ওয়ারেন্টভুক্ত আসমিকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।


বিবার্তা/মনির/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com