সাবেক স্ত্রীকে হত্যার অভিযোগে প্রথম স্বামী আটক, দ্বিতীয় স্বামী আহত
প্রকাশ : ১৯ মে ২০২৬, ২৩:৩৫
সাবেক স্ত্রীকে হত্যার অভিযোগে প্রথম স্বামী আটক, দ্বিতীয় স্বামী আহত
নিহত নাজমিন আক্তার ও ঘাতক জাকির হোসেন
টঙ্গী-পূবাইল (গাজীপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

গাজীপুরের টঙ্গীতে নাজমিন আক্তার (২৩) নামে এক নারী তার প্রথম স্বামীর ছুরিকাঘাতে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দ্বিতীয় স্বামী। স্থানীয় জনতা ঘাতককে আটক করে পুলিশে দিয়েছে।


মঙ্গলবার (১৯ মে) বিকেলে ৪ টার দিকে টঙ্গীর পূর্ব আরিচপুর জামাই বাজার শহীদ স্মৃতি স্কুল রোডে এ ঘটনা ঘটে।


নিহত নাজমা আক্তার পটুয়াখালী জেলার গলাচিপা থানার গুলখালী গ্রামের নুর ইসলামের মেয়ে। খুনের অভিযোগে আটক সাবেক স্বামী জাকির হোসেন (২৮) ময়মনসিংহ জেলার কোতোয়ালি থানা ভাবখালী গ্রামের রফিকুল ইসলামের ছেলে। গুরুতর আহত দ্বিতীয় স্বামী সুজন মিয়া টঙ্গী এলাকায় থাকতেন।


পুলিশ জানায়, নাজমিন আক্তারের সাথে জাকির হোসেনের প্রথম বিয়ে হয় ও তাদের সংসারে একটি সন্তান আছে। পারিবারিক বিরোধে তাদের তালাক হলে সুজন মিয়ার সাথে নাজমিনের দ্বিতীয় বিয়ে হয়। এরপর পর থেকে তারা টঙ্গীর পূর্ব আরিচপুর জামাইবাজার এলাকায় শহীদ স্মৃতি স্কুল রোডে জনৈক শাহজাহান এর বাড়িতে ভাড়ায় বসবাস করছেন। আজ (মঙ্গলবার) বিকেলে সাবেক স্বামী জাকির হোসেন নাজমিনের বাসায় এসে অতর্কিতে ছুরিকাঘাত করে নাজমিন ও সুজনকে গুরুতর আহত করে।


এসময় স্থানীয়রা ঘাতক জাকির হোসেনকে আটক করে পুলিশে দেয়। অতঃপর আহত দুইজনকে উদ্ধার করে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাজমিনকে মৃত ঘোষণা করেন ও আশঙ্কাজনক অবস্থায় সুজন মিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে।


প্রতিবেশী মাসুম তালুকদার জানান, দুই বছর আগে আমাদের বাসায় গৃহপরিচারিকার কাজ করতেন নাজমিন। প্রায় সময় তার প্রথম স্বামীর সাথে পারিবারিক কলহ লেগে থাকতো। এর জেরে প্রায় ৫ মাস আগে প্রথম স্বামী জাকির হোসেনকে তালাক দেয়। নাজমিন ছেলেকে গ্রামের বাড়িতে রেখে আসে। এরপর প্রায় তিন মাস আগে সুজন নামে এক ব্যক্তিকে বিয়ে করে দুই মাস ধরে এই এলাকার শাজাহানের বাড়িতে ভাড়া থাকতেন। আজকে প্রথম স্বামী জাকির হোসেন এসে নাজমিনকে হত্যা করে। এসময় স্থানীয়রা জাকিরকে আটক করে পুলিশে দেয়।


টঙ্গী পূর্ব থানার ওসি মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযুক্ত থানা হেফাজতে আছে। লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।


বিবার্তা/রাজীব/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com