টিউবওয়েলের হাতল দিয়ে পিটিয়ে নারীকে হত্যা
প্রকাশ : ১৯ মে ২০২৬, ১৮:৪৬
টিউবওয়েলের হাতল দিয়ে পিটিয়ে নারীকে হত্যা
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

চাঁপাইনবাবগঞ্জে মরিয়ম বেগম (৫০) নামে এক নারীকে টিউবওয়েলের হাতল দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ফমি খাতুন নামে এক নারীর বিরুদ্ধে।


সোমবার (১৮ মে) রাতে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার অধিরনেংড়া মোড়ে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত মরিয়ম বেগম ওই এলাকার আবুল কালামের স্ত্রী।


স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দুই দশক আগে ফমি খাতুনকে আনারুল ইসলাম দত্তক নেন এবং এরপর থেকেই তিনি এলাকায় বসবাস করে আসছিলেন। এলাকাবাসীর অভিযোগ, ফমির আচরণ নিয়ে দীর্ঘদিন ধরেই নানা অভিযোগ ছিল।


স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সোমবার রাত ৮টার দিকে ফমির মেয়েকে প্রাইভেট পড়াতে মরিয়ম বেগম তার বাড়িতে যান। এ সময় দুজনের মধ্যে কোনো এক পর্যায়ে বিরোধ সৃষ্টি হলে ফমি খাতুন টিউবওয়েলের হাতল দিয়ে মরিয়ম বেগমকে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।


ঘটনার খবর পেয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন জানান, জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে। অভিযুক্ত নারীর বিরুদ্ধে আগেও বিভিন্ন অভিযোগ ছিল বলেও তিনি উল্লেখ করেন।


বিবার্তা/লিটন/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com