দিনদুপুরে ব্যবসায়ীর বাড়ি থেকে ১০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণ চুরি
প্রকাশ : ১৯ মে ২০২৬, ১৬:৩৭
দিনদুপুরে ব্যবসায়ীর বাড়ি থেকে ১০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণ চুরি
সিংড়া (নাটোর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নাটোরের সিংড়া পৌর শহরে দিনদুপুরে এক ব্যবসায়ীর বাড়ির জানালা ভেঙে ঘরে ঢুকে নগদ টাকা ও স্বর্ণালংকার চুরির ঘটনা ঘটেছে।


মঙ্গলবার (১৯ মে) সকাল ১১টা থেকে দুপুর দেড়টার মধ্যে পৌর শহরের কলেজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।


ভুক্তভোগী ব্যবসায়ী শাহিনুর রহমান শাহিন জানান, পরিবারের সদস্যরা প্রয়োজনীয় কাজে বাড়ির বাইরে ছিলেন। এ সুযোগে দুর্বৃত্তরা বাড়ির জানালার গ্রিল ভেঙে ঘরে প্রবেশ করে আলমারিতে রাখা নগদ ১০ লাখ টাকা এবং প্রায় ৮ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। পরে বাড়িতে ফিরে এসে ঘরের জিনিসপত্র এলোমেলো অবস্থায় দেখতে পেয়ে বিষয়টি বুঝতে পারেন তারা। খবর পেয়ে সিংড়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।


সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের শনাক্তে কাজ চলছে বলেও জানান তিনি।


বিবার্তা/রাজু /এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com