
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ১৪টি ভারতীয় গরু ও ৩৫ বোতল ভারতীয় মদ জব্দ করেছে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের (৫৩ বিজিবি) সদস্যরা।
রবিবার (১৮ মে) দিবাগত রাত ১টা থেকে সকাল সাড়ে ৭টা পর্যন্ত ৫৩ বিজিবির আওতাধীন মনোহরপুর, মাসুদপুর, জহুরপুর, বাখেরআলী, ফরিদপুর ও মনাকষা বিওপি এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, শিবগঞ্জ উপজেলার মনোহরপুর গ্রাম থেকে ৩৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৫২ হাজার ৫০০ টাকা। এছাড়া সদর উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকা থেকে ১৪টি ভারতীয় গরু জব্দ করা হয়েছে। জব্দকৃত গরুগুলোর বাজারমূল্য প্রায় ৩৫ লাখ টাকা বলে জানানো হয়।
৫৩ বিজিবির তথ্যমতে, চলতি মে মাসে এখন পর্যন্ত সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মোট ৩৩টি গরু ও ৯৮ বোতল মদ জব্দ করা হয়েছে। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৭২ লাখ ৮৭ হাজার টাকা।
জব্দকৃত মদ শিবগঞ্জ থানায় এবং গরুগুলো চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
এ বিষয়ে ৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি বলেন, আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সীমান্ত এলাকায় গরু ও মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]