দীর্ঘ ২০ বছর পর রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রম শুরু
প্রকাশ : ১৮ মে ২০২৬, ২২:৪২
দীর্ঘ ২০ বছর পর রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রম শুরু
রাজশাহী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দীর্ঘ দুই দশক পর রাজশাহী মহানগরীর ২ ও ৫ নম্বর ওয়ার্ডে গুরুত্বপূর্ণ ড্রেন পরিষ্কার কার্যক্রম শুরু করেছে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক)।


সোমবার (১৮ মে) সকালে রাজশাহী কমিউনিটি সেন্টার থেকে লিলি হল মোড় পর্যন্ত ড্রেন পরিষ্কার কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।


দীর্ঘদিন ধরে ড্রেনে কাদামাটি ও ময়লা-আবর্জনা জমে থাকায় এলাকাজুড়ে জলাবদ্ধতা ছিল নিয়মিত সমস্যা। বিশেষ করে বর্ষা মৌসুমে সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হতো। অবশেষে রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের নির্দেশে এই কার্যক্রম শুরু হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।


এলাকাবাসীর ভাষ্য, বহু বছর ধরে ড্রেন পরিষ্কার না হওয়ায় সামান্য বৃষ্টিতেই সড়কে পানি জমে যেত। এবার কার্যক্রম শুরু হওয়ায় তারা আশাবাদী, আগামী বর্ষায় জলাবদ্ধতার ভোগান্তি অনেকটাই কমে আসবে।


উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল আলম, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু এবং কাশিয়াডাঙ্গা থানা বিএনপির সাধারণ সম্পাদক মো. মজিউল আহসান হিমেলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।


এ সময় নগরবাসীর প্রতি সচেতনতার আহ্বান জানিয়ে রাসিক কর্তৃপক্ষ বলেন, ড্রেনে ময়লা-আবর্জনা না ফেলে নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলতে হবে। পরিচ্ছন্ন নগর গড়ে তুলতে নাগরিকদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানানো হয়।


বিবার্তা/লিটন/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com