
সাভারের আশুলিয়ায় বকেয়া বেতন ভাতা ও অন্যান্য পাওনার দাবিতে মানববন্ধন কর্মসুচী পালন করেছে গার্মেন্টস শ্রমিকরা।
সোমবার (১৮ মে) সকাল আট টার সময় নবীনগর চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার ডিইপিজেডের সামনে এ মানববন্ধন কর্মসুচী পালন করেন শ্রমিকরা।
এতে হাতে হাত ধরে নারী ও পুরুষ শ্রমিকরা অংশ গ্রহণ করেন।
শ্রমিকরা জানায়, বকেয়া বেতন ভাতার দাবিতে আজ সকালে ডিইপিজেডের এক্টর স্পোর্টিং লিমিটেড,সাউথ চায়না লিঃ,গোল্ডটেক্স গার্মেন্টস লিমিটেড,গোল্ডটেক্স টেক্সটাইল লিমিটেডের শ্রমিকরা মানববন্ধন করেন।
বকেয়া বেতন ভাতা না পাওয়ায় তারা মানবেতর জীবন যাপন করছেন। দ্রুত বেতন ভাতা পরিশোধ না করলে তারা কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন।
বিবার্তা/শরিফুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]