
রাজশাহীর দুর্গাপুর উপজেলার কানপাড়া গ্রামে নিখোঁজ এক কিশোরীকে অচেতন অবস্থায় বাড়ির পাশেই ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। রবিবার (১৮ মে) সকালে স্থানীয় লোকজন ও স্বজনরা তাকে দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এই মর্মান্তিক ঘটনায় পুরো এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। পরিবারের আহাজারি আর স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে পরিবেশ। স্থানীয়দের দাবি, এটি একটি পরিকল্পিত ও নৃশংস ঘটনা, যার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে।
এলাকাবাসী জানান, গতকাল থেকে মেয়েটি নিখোঁজ ছিল। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে আজ বাড়ির পাশেই তাকে জ্ঞানশূন্য অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।
এই ঘটনায় স্থানীয় জনসাধারণের মাঝে তীব্র ক্ষোভ বিরাজ করছে। তারা অবিলম্বে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।
মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়েছে এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।
বিবার্তা/মোস্তাফিজুর/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]