সারাদেশ
পবার পারিলায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করলেন এমপি মিলন
প্রকাশ : ১৭ মে ২০২৬, ২৩:৪৩
পবার পারিলায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করলেন এমপি মিলন
রাজশাহী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাজশাহীর পবা উপজেলার পারিলা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে রোববার (১৭ মে) দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। ক্যাম্পের উদ্বোধন করেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য অ্যাড. শফিকুল হক মিলন।


উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি শফিকুল হক মিলন বলেন, "তৃণমূল পর্যায়ে জনগণের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার নিরলসভাবে কাজ করছে। স্বাস্থ্যসেবা কার্যকর করতে সচেতনতা বৃদ্ধি, সঠিক রোগ নির্ণয় ও চিকিৎসার ধারাবাহিকতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।


তিনি আরও বলেন, একদিনের ক্যাম্প বা প্রাথমিক চিকিৎসা দিয়ে দীর্ঘমেয়াদি রোগ নিরাময় সম্ভব নয়। এজন্য রোগীদের নিয়মিত ফলোআপ ও চিকিৎসকের পরামর্শ মেনে চলা প্রয়োজন।


সরকারের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে এমপি মিলন বলেন, বর্তমান সরকার জবাবদিহিমূলক ও জনবান্ধব কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। আসন্ন বাজেটে শিক্ষা, চিকিৎসা ও টেকসই উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হবে। সরকার একটি জনবান্ধব বাজেট প্রণয়ন করবে।


অনুষ্ঠানে অংশগ্রহণকারী স্বেচ্ছাসেবী সংস্থাগুলোর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, মেডিকেল ক্যাম্পে আগত রোগীরা যেন সহজে পরবর্তী চিকিৎসা গ্রহণ করতে পারেন, সে বিষয়ে সমন্বিত উদ্যোগ নিতে হবে। এতে তৃণমূলের মানুষ প্রকৃত স্বাস্থ্যসেবা পাবে এবং চিকিৎসার সুফলও দীর্ঘস্থায়ী হবে।


দিনব্যাপী আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে কয়েকশো স্থানীয় অসহায় ও সাধারণ মানুষ বিনামূল্যে স্বাস্থ্যসেবা গ্রহণ করেন। বিশেষজ্ঞ চিকিৎসক ডা. মো. সেলিম রেজা, ডা. তাসনিয়া রেজা ও ডা. এসএস সাকিলা রোগীদের স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় পরামর্শ ও বিনামূল্যে ওষুধ সহ চিকিৎসা সেবা প্রদান করেন।
এসময় ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পারিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাঈদ আলী। ইউনিয়ন পরিষদের সচিব মো. আব্দুল্লাহিল কাফীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবা উপজেলা বিএনপির সদস্য সচিব মো. আব্দুর রাজ্জাক, পারিলা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. রেজাউল করিম ও সদস্য সচিব মো. মোকলেসুর রহমান রেন্টু প্রমুখ।


বিবার্তা/মোস্তাফিজুর/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com