সারাদেশ
পূবাইলে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৪
প্রকাশ : ১৭ মে ২০২৬, ২২:৫৯
পূবাইলে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৪
টঙ্গী-পূবাইল (গাজীপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

গাজীপুরের পূবাইল থানাধীন ঢাকা-গাজীপুর বাইপাস মহাসড়কের মেঘডুবি এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।


রবিবার (১৭ মে) ভোররাতে মেঘডুবি মার্কেট সংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।


গ্রেফতারকৃতরা হলেন- মো. শুভ (২২), মো. আকাশ (২৩), মো. রাকিব (২০) ও মো. নয়ন (১৯)। অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে চক্রের আরও ৫-৬ জন সদস্য পালিয়ে যেতে সক্ষম হয়।


পুলিশ সূত্রে জানা যায়, পূবাইল থানার এসআই মো. আনোয়ার হোসেন খানের নেতৃত্বে পুলিশের একটি টহল দল নিয়মিত ডিউটি করার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে একদল ডাকাত মহাসড়কে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছে। তাৎক্ষণিকভাবে মেঘডুবি মার্কেট এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন ৪ জনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের দেহ তল্লাশি করে ৪টি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়, যার মধ্যে দুটি স্টিলের সুইচ গিয়ার চাকু এবং দুটি প্লাস্টিকের বাটযুক্ত ধারালো চাকু রয়েছে।


পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান জানান, অপরাধ দমনে পুলিশ নিয়মিত টহল ও বিশেষ অভিযান পরিচালনা করছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির অভিযোগে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে। মহাসড়কে ডাকাতি ও ছিনতাই প্রতিরোধে পুলিশের এই তৎপরতা অব্যাহত থাকবে।


বিবার্তা/রাজিব/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com