
টাঙ্গাইল সদর উপজেলার পোড়াবাড়ি ইউনিয়নের পানিয়াবান্দা এলাকায় পুকুরের পানিতে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রবিবার (১৭ মে) দুপুরে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ওই এলাকার বজলুর রহমান মজনুর ছেলে মো.মোবাসির হোসেন (১২) ও মোস্তাফিজুর রহমান (৮)।
স্থানীয়রা জানায়, এক সপ্তাহ আগে তাদের পরিবারে নতুন একটি কন্যা সন্তানের জন্ম হয়। নবজাতককে নিয়ে মা ব্যস্ত থাকায় রবিবার সকাল থেকে দুই শিশুকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।
পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে দুপুরে স্থানীয়রা বাড়ির পাশের একটি পুকুরে দুই ভাইয়ের মরদেহ ভাসতে দেখতে পায়।
পরে দ্রুত তাদের উদ্ধার করে টাঙ্গাইল ম্যাডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় যুবক নাজমুল হোসেন জানান, সকাল থেকেই দুই ভাই নিখোঁজ ছিল। পরে পুকুরে তাদের মরদেহ পাওয়া যায়। ঘটনাটি এলাকায় শোকের ছায়া ফেলেছে।
টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা ডা. আলমগীর হোসেন বলেন, হাসপাতালে আনার আগেই দুই শিশুর মৃত্যু হয়েছে।
বিবার্তা/বাবু/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]