ঋণের চাপে পূবাইলে যুবকের আত্মহত্যা।
প্রকাশ : ১৭ মে ২০২৬, ১৭:৪৪
ঋণের চাপে পূবাইলে যুবকের আত্মহত্যা।
টঙ্গী-পূবাইল (গাজীপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন চামুড্ডা এলাকায় ঋণের চাপে মো. শাহাদাত হোসেন (২১) নামের এক যুবক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।


শনিবার (১৬ মে) দিবাগত রাতের কোনো এক সময়ে এই ঘটনা ঘটে।


নিহত শাহাদাত হোসেন চামুড্ডা পূর্বপাড়া এলাকার জনি মিয়ার ছেলে। তিনি পেশায় একজন অটোরিকশা চালক ছিলেন।


স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাত ১২টা থেকে ২টার মধ্যে কোনো এক সময়ে শাহাদাত নিজ ঘরের আড়ার সঙ্গে রশি পেঁচিয়ে ফাঁস দেন। পরে পরিবারের সদস্যরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেন।


নিহতের পরিবারের দাবি, শাহাদাত অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। সম্প্রতি তিনি কিছু টাকা ঋণগ্রস্ত হয়ে পড়েছিলেন এবং পাওনাদারদের চাপের কারণে বেশ কিছুদিন ধরে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। ধারণা করা হচ্ছে, ঋণের কারণে তৈরি হওয়া মানসিক চাপ ও পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।


খবর পেয়ে পূবাইল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


এ বিষয়ে পূবাইল থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান জানান, ঘটনাটি অপমৃত্যু হিসেবে নথিভুক্ত করার প্রক্রিয়া চলছে। বর্তমানে মরদেহ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।


বিবার্তা/রাজীব/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com