দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের দাবিতে গোয়ালন্দে মানববন্ধন
প্রকাশ : ১৭ মে ২০২৬, ১৪:১১
দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের দাবিতে গোয়ালন্দে মানববন্ধন
রাজবাড়ী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাজবাড়ীর গোয়ালন্দে দৌলতদিয়া-পাটুরিয়ায় দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।


রবিবার (১৭ মে) বেলা সাড়ে ১০টা থেকে ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ বাজার বাসস্ট্যান্ড এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।


'গোয়ালন্দ প্রতিবাদ মঞ্চের ব্যানারে আয়োজিত এক ঘন্টার ওই মানববন্ধনে বক্তব্য রাখেন গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নূর ইসলাম মুন্নু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. সাহিদুল ইসলাম সরদার, জামায়াতে ইসলামীর দৌলতদিয়া ইউনিয়ন শাখার সেক্রেটারি মো. আবু সাঈদ সোহাগ, গোয়ালন্দ পৌর যুবদলের আহ্বায়ক দেলোয়ার হোসেন দেলু, গোয়ালন্দ উপজেলা ছাত্রদলের সভাপতি রেজাউল হাসান মিঠু, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক মুক্তার মাহমুদ প্রমূখ।


মানববন্ধনে বক্তারা বলেন, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের জন্য দৌলতদিয়া-পাটুরিয়া একটি গুরুত্বপূর্ণ নৌরুট।বছরের পর বছর ধরে এই রুটে ফেরি পারাপারে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে মানুষ। বিশেষ করে ঈদসহ বিভিন্ন উৎসবের সময়ে দীর্ঘ যানজট, ফেরিপার হতে ঘাটে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষাসহ নানা অনিয়ম-অব্যবস্থাপনা মানুষের দুর্ভোগ চরমে পৌঁছে দেয়। পদ্মা সেতু নির্মাণের মাধ্যমে দেশের একাংশে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন হলেও দৌলতদিয়া-পাটুরিয়া রুটের গুরুত্ব এখনো অটুট রয়েছে। তাই এ অঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন, শিল্প-বাণিজ্যের প্রসার এবং মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে দৌলতদিয়া-পাটুরিয়ায় দ্রুত দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া প্রয়োজন।


বক্তারা আরো বলেন, আমরা পদ্মা ব্যারাজের বিপক্ষে নই। আমরা সরকারকে এই মেগা প্রকল্প বাস্তবায়নে সাধুবাদ জানাই। তবে পদ্মা ব্যারাজের পাশাপাশি দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ এখন সময়ের দাবি।


বিবার্তা/মিঠুন/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com