
বগুড়ার শিবগঞ্জ উপজেলায় ধানক্ষেত থেকে এক রাজমিস্ত্রি শাহ আলম (৪২)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৬ মে) সকালে উপজেলার বিহার ইউনিয়নের সংসারদিঘী দোবিলা গ্রামে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত শাহ আলম ওই গ্রামের বাসিন্দা ইদ্রিস আলীর ছেলে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে গ্রামের কয়েকজন কৃষক ধানক্ষেতে কাজ করতে গিয়ে একটি মরদেহ পড়ে থাকতে দেখেন। বিষয়টি দেখে তারা চিৎকার করলে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। পরে স্বজনরা গিয়ে মরদেহটি শাহ আলমের বলে শনাক্ত করেন।
খবর পেয়ে শিবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের মাঝে বিরাজ করছে উদ্বেগ ও উৎকণ্ঠা।পুলিশ জানিয়েছে, মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত চলছে।
বিবার্তা/ফারহান/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]