
রাজশাহী চারঘাট উপজেলায় পুকুর সংস্কারের নামে ইটভাটায় মাটি বিক্রির অভিযোগে চারঘাটে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে খননকাজে ব্যবহৃত ভেকু মেশিনটি অকেজো করা হয়েছে।
শুক্রবার (১৫ মে) বিকেলে চারঘাট উপজেলার চারঘাট ইউনিয়নের মেরামতপুর গ্রামে অভিযান চালায় স্থানীয় প্রশাসন। সহকারী কমিশনার (ভুমি)এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে জানা যায়, পুকুর সংস্কারের কথা বলে অবৈধভাবে মাটি কেটে তা ইটভাটায় বিক্রি করা হচ্ছিল। এতে জনসাধারণের চলাচলের রাস্তাও অবরুদ্ধ হয়ে পড়ে।
অভিযোগ প্রমাণিত হওয়ায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী অভিযুক্ত ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। দণ্ডিত ব্যক্তি ঘটনাস্থলেই জরিমানার টাকা পরিশোধ করেন এবং ভবিষ্যতে এ ধরনের কার্যকলাপ না করার মর্মে মুচলেকা দেন।
এ বিষয়ে উপজেলা প্রশাসন জানায়, জনস্বার্থে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। প্রাকৃতিক সম্পদ রক্ষা ও জনদুর্ভোগ কমাতে সবাইকে সচেতন হওয়ার আহ্বানও জানানো হয়।
বিবার্তা/মোস্তাফিজুর/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]