সারাদেশ
প্রধানমন্ত্রী শুধু স্বপ্ন দেখান না, বাস্তবায়নও করছেন : রাসিক প্রশাসক
প্রকাশ : ১৬ মে ২০২৬, ১০:৩৪
প্রধানমন্ত্রী শুধু স্বপ্ন দেখান না, বাস্তবায়নও করছেন : রাসিক প্রশাসক
রাজশাহী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শুধু স্বপ্ন দেখাচ্ছেন না, স্বপ্নগুলো বাস্তবায়ন করেও দেখাচ্ছেন। নতুন বাংলাদেশ বির্নিমাণে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।


শুক্রবার (১৫ মে) দুপুরে নগরীর ১৭ নম্বর ওয়ার্ডের ওমরপুর পূজা মন্দিরে মাসব্যাপী ধর্মীয় কীর্তন অনুষ্ঠানের সমাপনী উপলক্ষে আয়োজিত প্রসাদ বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


রাসিক প্রশাসক আরও বলেন,মসজিদ, মন্দিরসহ সব ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। তাঁর নির্দেশেই আমরা ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছি। আমি শুধু প্রতিশ্রুতি নয়, সেগুলো বাস্তবায়ন করে দেখাতে চাই।


তিনি উল্লেখ করেন, রাজশাহী মহানগরী সবার। নগরীকে আরও এগিয়ে নিতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।


অনুষ্ঠানে ওমরপুর পূজা মন্দির কমিটির নেতৃবৃন্দ মন্দিরের উন্নয়নে সহযোগিতা চাইলে রাসিক প্রশাসক মন্দিরের অবকাঠামো উন্নয়ন, প্রধান ফটক এবং পাশের রাস্তা ও ড্রেন নির্মাণে সহযোগিতার আশ্বাস দেন।


ওমরপুর পূজা মন্দির কমিটির উপদেষ্টা দীপক লাহিড়ী স্বপনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন শাহ মখদুম থানা বিএনপির সদস্য সচিব নাসিম খান ও মহানগর রিক্সা ইউনিয়নের সভাপতি মহির উদ্দিন কালু। এছাড়া শাহ মখদুম থানা শ্রমিক দলের সাবেক সভাপতি আলমাস, ১৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি মেহের আলীসহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


বিবার্তা/মোস্তাফিজুর/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com