পলাশে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার
প্রকাশ : ১৫ মে ২০২৬, ২৩:২৪
পলাশে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার
নরসিংদী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নরসিংদীর পলাশে দশম শ্রেণীর এক স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় প্রধান অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।


শুক্রবার (১৫ মে) আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয় বলে জানান পলাশ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহেদ আল মামুন।


এর আগে বৃহস্পতিবার (১৪ মে) দিবাগত রাতে পলাশ থানার পূর্ব পলাশ দড়িহাওলাপাড়া এলাকায় এই ধর্ষণের ঘটনা ঘটে।


পুলিশ ও স্থানীয়রা জানান, ওই স্কুলছাত্রী দোকান থেকে বাড়ি ফেরার পথে জোরপূর্বক তুলে নিয়ে যায় প্রতিবেশী মিসাত শেখ ও তার সহযোগী মারুফ। পরে একটি পরিত্যক্ত ঘরে নিয়ে অভিযুক্ত মিসাত শেখ তাকে ধর্ষণ করে।


​ভুক্তভোগীর চিৎকারে পরিবারের লোকজন ও স্থানীয়রা গিয়ে অভিযুক্ত মিসাতকে হাতেনাতে ধরে পুলিশে সোপর্দ করে। এই ঘটনায় ভুক্তভোগীর মা শাহানাজ আক্তার বাদী হয়ে পলাশ থানায় মামলা করেন।


পলাশ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহেদ আল মামুন জানান, আজ (১৫ মে) পুলিশ গ্রেফতারকৃত ১ নম্বর আসামি মিসাত শেখকে আদালতে প্রেরণ করে। মামলার অন্য আসামিদের আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ।


বিবার্তা/কামাল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com