
রাজবাড়ীর কালুখালীতে বাড়ির পাশে খেলতে গিয়ে পুকুরে ডুবে মো. আলিফ মন্ডল (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের ভবানীপুর এলাকায় এ ঘটনা ঘটেছে।
নিহত আলিফ ওই এলাকার মো. রাজা মন্ডল ও মিতু বেগম দম্পতির ছোট ছেলে। আলিফ ছিল তিন- ভাই বোনের মধ্যে সবার ছোট।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ির পাশে খেলাধুলার একপর্যায়ে পরিবারের সবার অজান্তে পাশের পুকুরে পড়ে যায় শিশু আলিফ। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। পরে বাড়ির পাশের পুকুর থেকে তাকে উদ্ধার করা হয়।পরে গুরুতর অবস্থায় দ্রুত স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আলিফকে মৃত ঘোষণা করেন।
শিশুর এমন আকস্মিক মৃত্যুতে পরিবারে শোকের মাতম বিরাজ করছে। এ ঘটনায় পুরো ভবানীপুর এলাকাজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
বিবার্তা/মিঠুন/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]