
ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসেওয়েতে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পুলিয়া ফ্লাইওভারের উপর কাভার্ডভ্যানের পেছনে আরেকটি কাভার্ড ভ্যানের ধাক্কায় দুইজনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) ভোরে ঢাকামুখী একটি বড় কাভার্ডভ্যানের পেছনে দ্রুতগামী আরেকটি ছোট কাভার্ডভ্যান ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
নিহত- ছোট কাভার্ডভ্যানের চালক প্রবীর রায় (৪০), তিনি লালমনিরহাট সদর জেলার শিশির রায়ের ছেলে। হেলপার জুয়েল (২০), তিনি কুড়িগ্রাম এলাকার আব্দুল হাকিমের ছেলে।
এ ব্যাপারে শিবচর হাইওয়ে থানার ওসি মিজানুর রহমান জানান, ঢাকামুখী বড় কাভার্ডভ্যানের পেছনে দ্রুতগামী ছোট অন্য একটি কাভার্ডভ্যানের সংঘর্ষ হয়। খবর পেয়ে ভাঙ্গা ফায়ার সার্ভিসের কর্মীরা ও শিবচর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করি এবং কাভার্ডভ্যান দুটি আটক করা হয়েছে।
লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে জানিয়েছেন ওসি। তিনি বলেন, এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]