টঙ্গীতে জুতা কারখানায় আগুন
প্রকাশ : ১৪ মে ২০২৬, ১২:০১
টঙ্গীতে জুতা কারখানায় আগুন
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

গাজীপুরের টঙ্গীর বউবাজার এলাকায় একটি জুতার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কারখানাটির ফায়ার লাইসেন্স ছিল না বলে জানা গেছে।


বৃহস্পতিবার (১৪ মে) ভোরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।


ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বউবাজার এলাকার পাঁচরুম বিশিষ্ট একটি জুতার কারখানায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। ভোর ৫টা ২ মিনিটে আগুন লাগার খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার শাহিন আলমের নেতৃত্বে দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে ভোর ৫টা ৩৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে এবং সকাল ৬টা ৩ মিনিটে সম্পূর্ণভাবে আগুন নেভানো সম্ভব হয়।


টঙ্গী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহিন আলম অগ্নিকাণ্ডের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, জুতা কারখানাটির অনুমোদন নেই। নেই ফায়ার লাইসেন্সও। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।


বিবার্তা/রাজিব/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com