
একনেকের সভায় পদ্মা ব্যারেজ প্রকল্পের অনুমোদন পাওয়ায় রাজবাড়ীর পাংশায় দোয়া, আনন্দ সভা ও মিষ্টি বিতরণ করা হয়েছে। এসময় স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
বুধবার (১৩ মে) বিকেল সাড়ে ৫ টায় পাংশা মডেল মসজিদে আসরের নামাজ শেষে দোয়া অনুষ্ঠিত হয়। এসময় স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীরা প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে সবাইকে মিষ্টিমুখ করান।
এ সময় পৌর বিএনপির সভাপতি মো. বাহারাম সরদার, সাবেক সাধারণ সম্পাদক মো. শওকত আলী সরদার, বিএনপির নেতা শামসুল আলম সৌহরাব, উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ মো. মকুল হোসেন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক মো. রুহুল আমিন,উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মো. সেলিম মিয়া, সদস্য সচিব মো: শহিদুল ইসলাম খোকন সহ অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ফারাক্কা বাঁধের কারণে ব্যাপক খরা, পদ্মার সাথে জড়িত নদীগুলো শুকিয়ে যাওয়া, লবনাক্ততা ও জলাবদ্ধতা তৈরি থেকে মুক্তি পেতে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) প্রায় ৩৫ হাজার কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন দিয়েছে। এতে করে ২৪টি জেলার ৭ কোটি মানুষ উপকারভোগী হবে।
রাজবাড়ীর পাংশা উপজেলায় ২ দশমিক ১ কিলোমিটার মূল বাঁধ নির্মাণ করা হবে, যার মাধ্যমে ২৯০ কোটি ঘনমিটার পানি সংরক্ষণ করা যাবে। এ ছাড়া ১১৩ মেগাওয়াট ক্ষমতার একটি জলবিদ্যুৎকেন্দ্র স্থাপন করার পরিকল্পনা রয়েছে।
প্রকল্প পরিকল্পনা মোতাবেক, সংরক্ষিত পানি দিয়ে পাঁচটি নদীর পানিপ্রবাহ পুনরুজ্জীবিত করা সম্ভব হবে। শুষ্ক মৌসুমে এসব নদীতে প্রায় ৮০০ কিউসেক মিটার পানি সরবরাহ করা যাবে বলে প্রকল্প পরিকল্পনায় বলা হয়েছে।
বিবার্তা/মিঠুন/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]