নরসিংদীতে ঢাকা-সিলেট মহাসড়কে যুবলীগের ঝটিকা মিছিল
প্রকাশ : ১৪ মে ২০২৬, ০১:৫৬
নরসিংদীতে ঢাকা-সিলেট মহাসড়কে যুবলীগের ঝটিকা মিছিল
নরসিংদী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নরসিংদীতে ঢাকা-সিলেট মহাসড়কে নিষিদ্ধ আওয়ামী যুবলীগ ঝটিকা মিছিল করেছে।


বুধবার (১৩ মে) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের রায়পুরা উপজেলার মরজাল বাস্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে ঝটিকা মিছিলটি বের হয়ে কিছুদূর সামনে এগিয়ে গেলে মিছিলকারীরা যার যার মত ছটকে পড়ে। এসময় মিছিলকারীদের মধ্য থেকে এক যুবলীগ কর্মী ফেসবুকে লাইভ করেন।


মিছিলে অংশগ্রহণ করেন, শিবপুর উপজেলার রফিক ও প্রিন্স ইমন এবং রায়পুরা উপজেলার মরজাল গ্রামের যুবলীগ নেতা বেদনসহ ২০/২৫ জন।


এসময় মিছিলকারীরা “জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে, মরজাল ইউনিয়ন যুবলীগ-নেতা মোদের শেখ মুজিব, শেখ হাসিনার ভয় নাই-রাজপথ ছাড়ি নাই” সহ বিভিন্ন স্লোগান দেয়। পরে মিছিলটি ঢাকা-সিলেট মহাসড়কে প্রায় সাত মিনিট অবস্থান করে শেষ করে দেয়।


রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর ও রায়পুরার বর্ডারে ১৫/২০ জনের মত যুবক জড়ো হয়েছিল। ইতিমধ্যে আমরা পাঁচজনকে সনাক্ত করেছি। এদের মধ্যে তিন জনের বাড়ি রায়পুরা উপজেলার মরজালে ও দুই জনের বাড়ি শিবপুর উপজেলায়। বাকীদের সনাক্ত করার চেষ্টা চলছে। মিছিলে অংশগ্রহণকারীদের গ্রেপ্তারে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।


শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কোহিনূর মিয়া বলেন, তদন্ত চলছে, তাদের নাম পরিচয় এবং এর বেশীকিছু বলা যাবে না বলে তিনি জানান।


বিবার্তা/কামাল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com