
সাভারের আশুলিয়ার নিশ্চিন্তপুরে নিউএজ গ্রুপের একটি পোশাককারখানায় ছড়িয়ে পড়েছে জিনের আতঙ্ক। বাথরুমে গিয়ে এক নারী শ্রমিক অজ্ঞান হয়ে পড়ার পর একে একে অসুস্থ হয়ে পড়েন আরও অন্তত ৩৩ শ্রমিক।
স্থানীয় মসজিদের ইমামকে ডেকে মিলাদ দেওয়ার পরে অবস্থা আরো খারাপ হয়। এ ঘটনায় কারখানা সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। ঘটনাকে ঘিরে তৈরি হয়েছে চাঞ্চল্য।
নিউএজ গ্রুপের একটি পোশাক কারখানায় গত তিন দিন ধরেই বিরাজ করছে অস্বাভাবিক পরিস্থিতি। শ্রমিকদের দাবি, প্রথমে এক নারী শ্রমিক বাথরুমে গিয়ে হঠাৎ অজ্ঞান হয়ে পড়েন। তারপরে একই ঘটনা পুনরাবৃত্তি হয় অনেকের সাথে। এ ঘটনার পর পুরো কারখানাজুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক।
শ্রমিকরা জানান, এমন পরিস্থিতিতে কারখানা কর্তৃপক্ষ স্থানীয় এক মসজিদের ইমামকে ডেকে মিলাদের আয়োজন করে। মিলাদের মোনাজাত শুরু হলে সেখানে উপস্থিত অনেকেই অসুস্থ হতে থাকে এবং কারখানার ভেতরে অস্বাভাবিক ঘটনা ঘটতে থাকে, হঠাৎ করেই পড়ে যাওয়া, অদৃশ্য কিছুর আঘাতে শরীরের বিভিন্ন জায়গায় ব্যাথা অনুভবে আরো অসুস্থ হতে থাকেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে অসুস্থ শ্রমিকদের স্থানীয় নারী ওশিশু হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
শ্রমিক অসুস্থ হয়ে পড়ার ঘটনায় উৎপাদন কার্যক্রম বন্ধ রেখে বুধবার কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কারখানা কর্তৃপক্ষ।
এদিকে নারী ও শিশু হাসপাতাল কর্তৃপক্ষের তথ্যমতে অন্তত ৩৩ জন শ্রমিক হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন।
আশুলিয়া নারী ও শিশু হাসপাতালের সিনিয়র অপারেশন ম্যানেজার মো. হারুন অর রশিদ জানান, জিনের আতঙ্ক নাকি মানসিক ভীতি থেকে তৈরি গণ-আতঙ্ক, তা নিয়ে চলছেনানা আলোচনা। তবে একের পর এক শ্রমিক অসুস্থ হয়ে পড়ার ঘটনায় এখনো আতঙ্ক কাটেনি ওই কারখানায়।
বিবার্তা/শরিফুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]