সারাদেশ
রায়পুরায় গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার ৩
প্রকাশ : ১২ মে ২০২৬, ২১:০৫
রায়পুরায় গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার ৩
নরসিংদী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নরসিংদীর রায়পুরা থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৩৫ কেজি গাঁজা ও ১০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারিকে গ্রেফতার করে| গত সোমবার গভীর রাতে রতনপুর বাজার সংলগ্ন ভাই ভাই গ্যারেজের সামনে থেকে আলামিন (৩২) নামে এক ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তার হেফাজতে থাকা ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়|


একই রাতে মাহমুদাবাদ এলাকার লিজা জর্দা ফ্যাক্টরির সামনে চেকপোস্ট ডিউটি করাকালীন সন্দেহভাজন হিসেবে আব্দুল আজিজ (২৮) নামে একজনকে তল্লাশি করা হয়| এসময় তার কাছ থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়| এছাড়াও একই দিন বিকালে চরসুবুদ্ধি ডেঙ্গ পাড়ায় অপর অভিযানে জনৈকা হামিদার বসত ঘর থেকে ১০ পিস ইয়াবাসহ মো. জুয়েল (২৬) নামে একজনকে গ্রেফতার করা হয়| জুয়েল ওই এলাকার ইদ্রিস আলীর ছেলে|
নরসিংদীর পুলিশ সুপার আব্দুল্লাহ-আল-ফারুকের নির্দেশে রায়পুরা থানার এসআই মোহাম্মদ শফিউল্লাহ, এসআই তাজুল ইসলাম এবং এসআই দিবস কুমার মৃধা এসকল অভিযান পরিচালনা করেন| উদ্ধারকৃত গাঁজার বাজারমূল্য প্রায় ৯ লাখ টাকা বলে পুলিশ জানায়| এব্যাপারে রায়পুরা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা রুজু করা হয়েছে|


বিবার্তা/কামরুল/এসএম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com