ফতুল্লায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ গৃহকর্তার মৃত্যু
প্রকাশ : ১১ মে ২০২৬, ১২:৪৬
ফতুল্লায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ গৃহকর্তার মৃত্যু
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

নারায়ণগঞ্জ জেলার ফতুল্লায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের এক পরিবারের ৫ জন দগ্ধের ঘটনায় গৃহকর্তা কালাম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার শরীরের ৯৫ শতাংশ দগ্ধ হয়েছিল।


সোমবার (১১ মে) বেলা ১১টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।


মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান।


এর আগে রবিবার (১০ মে) সকাল ৭টার দিকে ফতুল্লা গিরিদারা এলাকার গ্রাম বাংলা টাওয়ারের সামনের বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।


দগ্ধ হন, সবজি বিক্রেতা কালাম (৩৫) ছাড়াও তার স্ত্রী সায়মা। তাদের ছেলে মুন্না (১২), দুই মেয়ে কথা (৪) ও মুন্নি (৭)।


তাদের হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী মো. হাসান জানান, সকাল ৭টার দিকে সেই বাসায় হঠাৎ বিস্ফোরণ হয়। শব্দ শুনে আশপাশের লোকজন এগিয়ে গিয়ে দেখেন, ঘরের ভেতর আগুন জ্বলছে। তখন ভেতর থেকে তাদের উদ্ধার করে নিয়ে আসা হয় বার্ন ইনস্টিটিউটে।


তিনি জানান, ধারণা করা হচ্ছে বাসার গ্যাস লিকেজ থেকে ঘরে গ্যাস জমে ছিল। সকালে গৃহকর্তা সিগারেট ধরাতেই বিস্ফোরণ ঘটে থাকতে পারে।


চিকিৎসকরা জানান, কালামের স্ত্রী সায়মার ৬০, মুন্নার ৩০, কথার ৫২ ও মুন্নির ৩৫ শতাংশ পুড়ে গেছে। তাদের সবার অবস্থাই খুবই আশঙ্কাজনক।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com