
সাভারে শীর্ষ মাদক ব্যবসায়ী শামিম হোসেনের আস্তানায় অভিযান চালিয়েছে র্যাব। এ সময় একটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন ও ২১ রাউন্ড গুলিসহ তিন সন্ত্রাসীকে আটক করা হয়েছে।
রবিবার (১০ মে) সন্ধ্যায় পৌর এলাকার রাজাশন মহল্লায় শামীমের গ্যারেজে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
আটক সন্ত্রাসীরা হলো- সুমন, জাহিদ ও সবুজ। অভিযানের নেতৃত্ব দেন সাভার র্যাব ৪ এর কোম্পানী কমান্ডার শাহীনুর কবির।
র্যাব জানায়, সন্ধ্যায় গোপন সংবাদের ভিতিত্বে শামীমের আস্তানায় অভিযান পরিচালনা করা হয়। এসময় শামীমকে না পেলেও তার তিন সহযোগীকে অস্ত্র গুলিসহ আটক করা হয়। অভিযান চলমান রয়েছে বলে জানিয়েছে র্যাব।
শীর্ষ এই মাদক ব্যবসায়ীকে আটকে র্যাবের অভিযান অব্যাহত রয়েছে।
বিবার্তা/শরিফুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]