সারাদেশ
মাদারীপুর জেলা আওয়ামী লীগ নেতা শফিক খান গ্রেফতার
প্রকাশ : ১১ মে ২০২৬, ০০:২৩
মাদারীপুর জেলা আওয়ামী লীগ নেতা শফিক খান গ্রেফতার
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

মাদারীপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খানসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।


রবিবার (১০ মে) দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।


এর আগে, শনিবার (৯ মে) দিবাগত রাতে মাদারীপুর সদর উপজেলার ঘটকচর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। শফিক খানের সঙ্গে গ্রেফতার হওয়া অন্য ব্যক্তি হলেন আসাদুজ্জামান লিটন।


মাদারীপুর সদর থানা পুলিশ সূত্রে জানা গেছে, পাভেলুর রহমান শফিক খান দীর্ঘদিন ধরে একাধিক মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে পলাতক ছিলেন। তাকে গ্রেফতারে পুলিশ দীর্ঘদিন ধরেই তৎপরতা চালিয়ে আসছিল। শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে তিনি ঘটকচর এলাকায় অবস্থান করছেন। এরপরই সেখানে অভিযান চালিয়ে তাকে ও তার সহযোগী আসাদুজ্জামান লিটনকে গ্রেফতারকরা হয়।


মাদারীপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘শফিক খানসহ দুজনকে রাতেই গ্রেফতার করা হয়েছিল। রবিবার দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।’


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com