সিংগাইরে বাসস্ট্যান্ড সড়ক পরিদর্শন ও গৃহ নির্মাণ সহায়তা দিলেন এমপি শান্ত
প্রকাশ : ১০ মে ২০২৬, ২৩:৩৩
সিংগাইরে বাসস্ট্যান্ড সড়ক পরিদর্শন ও গৃহ নির্মাণ সহায়তা দিলেন এমপি শান্ত
সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত সিংগাইরে আঞ্চলিক মহাসড়ক ও সদর বাসস্ট্যান্ড এলাকা পরিদর্শন করেছেন। এ সময় তিনি খাল দখলমুক্ত করা, পরিবেশ দূষণ রোধ, যানবাহনে চাঁদাবাজি বন্ধ এবং বাসস্ট্যান্ড এলাকায় শৃঙ্খলা ফেরাতে প্রয়োজনীয় নির্দেশনা দেন।


রবিবার (১০ মে) সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত তিনি সিংগাইর সদর বাসস্ট্যান্ড ও আঞ্চলিক মহাসড়কের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। পরিদর্শনকালে বাসস্ট্যান্ডের যাত্রী ছাউনির সংস্কার এবং আশপাশে জমে থাকা ময়লা-আবর্জনা দ্রুত অপসারণের নির্দেশ দেন তিনি। একই সঙ্গে যানবাহন সংশ্লিষ্ট চাঁদাবাজি প্রতিরোধ ও পরিবহন ব্যবস্থাপনায় শৃঙ্খলা নিশ্চিত করতে সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুর রহমান সৌরভের নেতৃত্বে একটি কমিটি গঠনের নির্দেশনা দেন।


এ সময় মহাসড়কের পাশের রেকর্ডভুক্ত নয়নজুরি খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ ও দূষণ রোধে ব্যবস্থা নেওয়ার বিষয়েও সংশ্লিষ্টদের অবহিত করেন সংসদ সদস্য।


পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহায়তায় ১৯টি পরিবার ও একটি প্রতিষ্ঠানকে গৃহ নির্মাণের জন্য এক বান্ডেল করে ঢেউটিন এবং নগদ ৩ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়।


সংসদ সদস্য মঈনুল ইসলাম খান শান্ত বলেন, সরকারের সহায়তা প্রকৃত অসহায় মানুষের কাছে পৌঁছে দিতে কাজ করা হচ্ছে। পাশাপাশি সিংগাইরের যোগাযোগ ব্যবস্থা ও জনসেবার মান উন্নয়নেও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।


এ সময় জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট জামিলুর রশিদ খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুন্নাহার পপি, সহকারী কমিশনার (ভূমি) মো. হাবেল উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আহাদী হোসেন, সদর ইউপি চেয়ারম্যান জাহিদুর রহমান সৌরভ, থানা পুলিশের সদস্যসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


বিবার্তা/হাবিবুর/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com