
গাজীপুরের পূবাইলের মেঘডুবী এলাকায় গত ২৬ এপ্রিল বিকেলে নির্মমভাবে খুন হয় মুদি দোকানি কুলসুম আক্তার (৪৬), খুনের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হলে নড়ে চড়ে বসে প্রশাসন, মামলায় দায়িত্ব পরে গাজীপুর জেলা পিবিআই এর হাতে , ঘটনার ১৫ দিনের মধ্যে সেই খুনের রহস্য উন্মোচন করেছে গাজীপুর জেলা পিবিআই রংপুর থেকে আটক হয়েছে খুনের সাথে জড়িত ৩ জন।
খুনের ঘটনায় জড়িত আটক ৩ জন হলেন- রংপুরের গঙ্গাচড়া থানার রফিকুল ইসলামের ছেলে কামরুজ্জামান (৩৫), বাদশা মিয়ার দুই ছেলে আমজাদ হোসেন (৩০) ও আফজাল হোসেন (৩৩), আসামি তিনজন মেঘডুবী কড়ইটেক এলাকায় এ ওয়ান পলিমার কারখানার শ্রমিক হিসেবে কাজ করতেন এবং তারা ভিকটিমের বাসার পাশে কাজল মিয়ার বাসায় ভাড়া থাকতো বলে জানিয়েছে পিবিআই ।
অভিযুক্ত আসামিরা সবাই ভিকটিম কুলসুম আক্তারের দোকানে বাকিতে কেনাকাটা করতো, সেই বাকি টাকা চাওয়ার সূত্র ধরে কিছুদিন আগে কুলসুমের সাথে কথা কাটাকাটি হয় তাদের, সেই কথা কাটাকাটির জেরে ও কুলসুম বাড়িতে একা থাকার সুযোগে ডাকাতির পরিকল্পনা করে আটক ৩ অভিযু। পরিকল্পনার সুত্র ধরে খুনের আগের দিন ২৫ এপ্রিল রাতে অভিযুক্তরা কুলসুম আক্তারকে তারা জানায়, তার বাসায় তারা মেয়ে বান্ধবী নিয়ে কিছুটা সময় কাটাতে চায়। এতে রাজি হয় কুলসুম। পরের দিন ২৬ এপ্রিল দুপুরে মেয়ে বান্ধবীকে নিয়ে আসতে বলে নিহত কুলসুম। পরদিন দুপুরে আসামি কামরুজ্জামান বিভিন্ন ধরনের ফল নিয়ে কুলসুমের বাসায় যায় ও এনার্জি ড্রিংকসের সাথে ঘুমের ওষুধ খাওয়ায় পরে ঘরে থাকা দা দিয়ে কুপিয়ে কুলসুমের মৃত্যু নিশ্চিত করে কামরুজ্জামান এবং ঘরে থাকা ৩২৫০ টাকা, ছোট বাচ্চাদের হাতের চুড়ি, টিকলি ও গলার চেইন নিয়ে রংপুরে পালিয়ে যায় কামরুজ্জামান, স্বর্ণ বিক্রি করতে গিয়ে তারা নিশ্চিত হয় এগুলো আসল স্বর্ণ না । এগুলো সিটি গোল্ড।
গাজীপুর জেলা পিবিআই পুলিশ সুপার রকিবুল আক্তার জানিয়েছেন, এই হত্যাকাণ্ডটি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হয়েছে। তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে পেশাদার তদন্তের মাধ্যমে অল্প সময়ের মধ্যে হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করা হয়েছে।
তিনি আরও বলেন, খুন ও চুরির ঘটনায় আটক ৩ জন বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি জবানবন্দি দিয়েছে। খুনের ঘটনায় ব্যবহার করা একটি ধারালো দা ও বাশের লাঠি উদ্ধার করা হয়েছে। পিবিআই গাজীপুর জেলা প্রতিনিয়ত অপরাধ দমনে এবং আইন-শৃঙ্খলা রক্ষায় দৃঢ়ভাবে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতে এ ধারা অব্যাহত থাকবে।
বিবার্তা/রাজিব/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]