
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের বাগচালা এলাকায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে তিনজনের মৃত্যু হয়েছে।
শনিবার (৯ মে) মধ্যরাতে গরু চুরির সময় চোর চক্রের তিনজনকে আটক করে এলাকাবাসী। এসময় গণপিটুনিতে তিনজন ঘটনাস্থলে মারা যায়। খবর পেয়ে পুলিশ তাদের লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। এছাড়া গরু চুরির কাজে ব্যবহৃত পিকআপ ভ্যান আগুনে পুড়িয়ে দিয়েছে এলাকাবাসী।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঘটনার পর নিহত ও আহতদের উদ্ধার করে ময়নাতদন্তের জন্য তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনার অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
হতাহতদের নাম পরিচয় জানা যায়নি।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]