মাদক ব্যবসার টাকা ভাগাভাগি নিয়ে যুবককে কুপিয়ে হত্যা
প্রকাশ : ১০ মে ২০২৬, ০৯:৩৭
মাদক ব্যবসার টাকা ভাগাভাগি নিয়ে যুবককে কুপিয়ে হত্যা
সাভার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঢাকার ধামরাইয়ে মাদক ব্যবসার অর্থ ভাগাভাগি নিয়ে পূর্ব বিরোধের জেরে ফিরোজ কবির নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।


শনিবার (৯ মে) রাতে উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের অর্জুন নালাই এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ফিরোজ কবির একই এলাকার আলহাজ্জ্ব উদ্দিনের ছেলে।


পুলিশ জানায়, সম্প্রতি মাদক মামলায় কারাগার থেকে মুক্তি পেয়ে এলাকায় ফেরেন ফিরোজ| শনিবার সন্ধ্যায় স্থানীয় জহিরুল ইসলাম ও শাহিনের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করা হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন|


নিহতের পরিবারের দাবি, বাজার করে বাড়ি ফেরার পথে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। অভিযুক্তরা এলাকায় মাদক সেবন ও ব্যবসার সঙ্গে জড়িত বলেও অভিযোগ করেন তারা।


ধামরাই থানার ওসি মো. নাজমুল হুদা খান বলেন, মাদক ব্যবসা নিয়ে পূর্ব বিরোধের জেরে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। অভিযুক্তদের গ্রেফতার অভিযান চলছে।


বিবার্তা/শরিফুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com