৩৭ লাখ টাকা ব্যয়ে নির্মিত বিদ্যালয়ের দুইতলা ভবনে ওঠার নেই সিঁড়ি
প্রকাশ : ০৯ মে ২০২৬, ২২:৪১
৩৭ লাখ টাকা ব্যয়ে নির্মিত বিদ্যালয়ের দুইতলা ভবনে ওঠার নেই সিঁড়ি
রাজবাড়ী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাজবাড়ীর বালিয়াকান্দির তালতলা সপ্তপল্লী উচ্চ বিদ্যালয়ের শ্রেণী কক্ষ সংকটে ৩৭ লাখ টাকা ব্যয়ে নির্মিত হয় দ্বিতীয় তলা ভবন।অথচ ভবনের দ্বিতীয় তলা উঠার জন্য রাখা হয়নি কোন সিঁড়ি। ফলে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের পাঠদান।

সরেজমিনে দেখা যায়, নিচতলায় সীমিত পরিসরে ক্লাস চললেও ওপরের তলায় ওঠানামার কোনো ব্যবস্থা নেই। ফলে ভবনের অর্ধেক অংশ দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। পাশাপাশি ভবনের কিছু অবকাঠামোগত কাজও এখনও অসম্পূর্ণ রয়ে গেছে।বিদ্যালয়ে শ্রেণিকক্ষের সংকট থাকায় নিচতলায় একই কক্ষে বাঁশের চাটাই দিয়ে ভাগ করে একাধিক শ্রেণির পাঠদান চলছে। এতে পাঠদানে ব্যাঘাত ঘটছে।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে জেলা পরিষদ ও শিক্ষা প্রকৌশল অধিদফতরের অর্থায়নে চার ধাপে ৩৭ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হয় দুই তলা এ একাডেমিক ভবন। সবশেষ ২০২১-২২ অর্থবছরে সম্পন্ন হয় ভবনের দ্বিতীয় তলার নির্মাণ কাজ।

নবম শ্রেণির শিক্ষার্থী চৈত্র রায় ও অষ্টম শ্রেণির সবুজ মন্ডল জানায়, নতুন ভবনের কক্ষ ব্যবহার করতে না পারায় তাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।এতে করে শ্রেণী কক্ষ ভাগাভাগি করে ক্লাস করতে হচ্ছে। ফলে তাদের স্বাভাবিক পাঠদানে মনোযোগ ব্যাহত হচ্ছে।

এদিকে স্থানীয়দের অভিযোগ, প্রকল্পের নামে বরাদ্দ নেওয়া হলেও যথাযথভাবে কাজ সম্পন্ন না করে অর্থের অপচয় করা হয়েছে। তারা বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণ বন্ধু রায় বলেন, সংশ্লিষ্ট প্রকৌশলীর গাফিলতিতে সিঁড়ি ছাড়াই নির্মাণ করা হয় ভবন। প্রায় চার বছর ধরে ভবনের দ্বিতীয়তলা অচলাবস্থায় পড়ে আছে। ফলে শিক্ষার্থীরা কোনোভাবেই এর সুবিধা পাচ্ছে না। বিভিন্ন দফতরে সিঁড়ি নির্মাণের আবেদন করেও মিলছেনা প্রতিকার।

এ বিষয়ে বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চৌধুরী মুস্তাফিজুর রহমান বলেন, ভবনের সিঁড়ি না থাকায় বিদ্যালয়ের ক্লাস রুমের সংকট দেখা দিয়েছে। সেই সাথে শিক্ষা কার্যক্রম ব্যহত হচ্ছে।তবে দ্রুত ভবনের সিঁড়ি নির্মাণ করা হবে।

বিবার্তা/মিঠুন/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com