ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে অটোরিকশা চালকদের বিক্ষোভ
প্রকাশ : ০৯ মে ২০২৬, ২০:২৫
ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে অটোরিকশা চালকদের বিক্ষোভ
সাভার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সাভারে হাইওয়ে পুলিশের হয়রানি ও অতিরিক্ত অর্থ আদায়ের প্রতিবাদে ব্যাটারিচালিত অটোরিকশা চালকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে।


শনিবার (৯ মে) ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের পাকিজার সামনে শতাধিক রিকশাচালকরা বিক্ষোভ করে প্রতিবাদ জানায়। এ সময় সড়কে দুইপাশ আটকা পড়ে অসংখ্য যানবাহন। সৃষ্টি হয় তীব্র যানজটের। পরে সাভার মডেল থানার ওসি আরমান আলী বিক্ষোভকারীদের বিষয়টি নিয়ে আলোচনার করে সমাধানের আশ্বাস দিলে তারা সড়ক থেকে সরে যায়।


বিক্ষোভকারী অটোরিকশা চালকরা বলেন, রিকশা নিয়ে চালকরা সড়কে আসলেই হাইওয়ে পুলিশ বাধা দেয়। পুলিশ রিকশা ধরলে ২৬শ’ টাকা জরিমানা করে। মূূলত সরকারি ফি ২৫শ’ টাকা কিন্তু পুলিশরা অতিরিক্ত টাকা আদায় করে। এছাড়াও রিকশা চালকদের মারধর করে বলে অভিযোগ তুলেন। এ সময় পুলিশের হয়রানি অবিলম্বে বন্ধের দাবি জানান আন্দোলনকারীরা।


সাভার মডেল থানার পুলিশের পরিদর্শক হেলাল উদ্দিন বলেন, অটোরিকশা মহাসড়কে চলাচল নিষিদ্ধ। মহাসড়কে যে সকল রিকশা আটক করা হয় সেগুলোর ফি হিসেবে ২৫শ’ করে টাকা নেয়া হয় বাড়তি কোন টাকা নেয়া হয় না। তিনি বলেন, রিকশা চালকরা মহাসড়কে চলতে পারে সে কারণে মিথ্যা অপবাদ দিয়ে সড়ক বিক্ষোভ করেছে। তাদেরকে সড়ক আইন মোতাবেক মহাসড়কে উঠলে জরিমানা করা হবে।


বিবার্তা/শরিফুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com