টাঙ্গাইলে অসহায়-সুবিধাবঞ্চিতদের মাঝে রেড ক্রিসেন্টের আর্থিক সহায়তা
প্রকাশ : ০৯ মে ২০২৬, ১৮:৪৭
টাঙ্গাইলে অসহায়-সুবিধাবঞ্চিতদের মাঝে রেড ক্রিসেন্টের আর্থিক সহায়তা
টাঙ্গাইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

টাঙ্গাইলে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে আর্থিক সহায়তা দিয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি।


শনিবার (৯ মে) সকাল ১১টায় টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা ইউনিয়নে জেলা ইউনিটের আয়োজনে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে উপকারভোগীদের মাঝে চেক ও নগদ অর্থ বিতরণ করা হয়।


অনুষ্ঠানে নতুন ঘর নির্মাণের জন্য ৬৫ হাজার টাকা, গরু কেনার জন্য ৪৫ হাজার টাকা এবং ল্যাট্রিন নির্মাণের জন্য ২১ হাজার টাকা করে সহায়তা দেওয়া হয়। এছাড়া গর্ভবতী নারীসহ মোট ৬৮ জন উপকারভোগীর মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক জিয়াউল হক শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন মো. রেজাউল করিম, মো. সামছুর রহমান চৌধুরী এবং শাহীন আকন্দ।


বক্তারা বলেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নিয়মিতভাবে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়াচ্ছে। এই সহায়তার অর্থ সঠিকভাবে কাজে লাগিয়ে উপকারভোগীদের আত্মনির্ভরশীল হওয়ার চেষ্টা করতে হবে। অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত হলে ভবিষ্যতে আরও সহায়তা পাওয়া সম্ভব হবে।


জেলা রেড ক্রিসেন্ট সোসাইটি সূত্রে জানা যায়, দাইন্যা ইউনিয়ন এবং দুর্গাপুর ইউনিয়নর সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ৩৭২ জনকে ১ কোটি ৪৩ লাখ ৫ হাজার টাকা প্রদান করা হয়েছে। আবাসন সহায়তা বাবদ ১৩৫ জন উপকারভোগী পেয়েছেন ৮১ লাখ টাকা। কারিগরি প্রশিক্ষণের জন্য ৩৫ জনকে দেওয়া হয়েছে ১০ লাখ ৪০ হাজার টাকা। এছাড়া গর্ভবতী ও দুগ্ধদানকারী ৬৫ জন নারীকে ১ লাখ ৬২ হাজার টাকাসহ বিভিন্ন প্রকল্পে মোট ২ কোটি ৮৭ লাখ ৫৩ হাজার টাকা চেক ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।


বিবার্তা/বাবু/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com