
নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও শিবপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ খান হত্যা মামলার অন্যতম পলাতক আসামি আরিফ সরকার (৪০) কে দুবাই থেকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ মে) নরসিংদী পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) নরসিংদী জেলার পুলিশ সুপারের কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনের হারুন অর রশিদ খান হত্যাকাণ্ডের বিস্তারিত বিবরণ তুলে ধরেন পিবিআই পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন।
হারুন অর রশিদ খান হত্যাকাণ্ডে জড়িত আসামিকে ইন্টারপোলের রেড এলার্টের মাধ্যমে দুবাই পুলিশ গ্রেফতার করে এবং গ্রেফতারের বিষয়টি বাংলাদেশে বার্তা প্রেরণ করে।
এ প্রেক্ষিতে বাংলাদেশ পুলিশের একটি টিম দুবাই গিয়ে গ্রেফতারকৃত আসামিকে বাংলাদেশে নিয়ে আসে। গ্রেফতারকৃত আসামির বাড়ী নরসিংদীর শিবপুর উপজেলার পুটিয়া কামারগাঁও গ্রামে। তার পিতার নাম মৃত. হাফিজ উদ্দিন সরকার। তাকে গত ৬ মে নরসিংদীর আদালতে সোপর্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামি আরিফ সরকারসহ অন্যান্য আসামিদের পরিকল্পনায় গত ২০২৩ সালের ২৫ ফেব্রুয়ারি সকালে ভিকটিমের নিজ বাসায় পিস্তল দিয়ে গুলি করে গুরুতর জখম করে। হারুন অর রশিদ খান চিকিৎসাধীন অবস্থায় ২০২৩ সালের ৩১ মে মৃত্যুবরণ করেন। এ হত্যাকাণ্ডের ঘটনায় একই বছর ২৭ ফেব্রুয়ারি তার ছেলে আমানুর রশিদ খান বাদী হয়ে আসামি আরিফ সরকারসহ অন্যান্য আসামিদের বিরুদ্ধে শিবপুর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন| প্রথমে থানা পুলিশ মামলাটি তদন্ত করে| পরবর্তীতে বাদীর আবেদনের প্রেক্ষিতে পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশে একই বছরের ২৩ জুন পিবিআই নরসিংদী জেলা মামলার তদন্তভার গ্রহণ করে|
পিবিআই এর তদন্তকালে ইতঃপূর্বে ঘটনায় জড়িত অন্যতম আসামি মহসীনকে ইন্টারপোলের মাধ্যমে দুবাই থেকে গ্রেফতার করে আদালতে উপস্থাপন করা হলে উক্ত গ্রেফতারকৃত আসামি আরিফ সরকার সহ অন্যান্য আসামিদের ঘটনায় জড়িত থাকা ও পরিকল্পনার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করে| আরিফ সরকার ঘটনায় জড়িত থাকার সুস্পষ্ট তথ্য প্রমাণ পাওয়ায় পিবিআই নরসিংদী জেলা আসামি আরিফ সরকারের বিদেশে অবস্থানের বিষয়টি নিশ্চিত হয়|
আসামি আরিফ সরকার দুবাইতে অবস্থান নিশ্চিত হবার পর তাকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়ার অংশ হিসেবে তার বিরুদ্ধে আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা ইস্যু করা হয়| এবং তাকে ইন্টারপোলের রেড নোটিশের মাধ্যমে বাংলাদেশে ফেরত আনার জন্য যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করা হয়| মামলা তদন্ত শেষে পিবিআই নরসিংদী গত ২০২৫ সনের ২৪ নভেম্বর আসামি আরিফ সরকারসহ অন্যান্য আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে| পরবর্তীতে ইন্টারপোলের সহায়তায় দুবাই পুলিশ আসামি আরিফ সরকারকে গ্রেফতার করে বাংলাদেশ পুলিশকে অবহিত করলে পিবিআই এবং পুলিশ হেডকোয়ার্টার্সের সমš^য়ে গঠিত একটি বিশেষ টিম আসামি আরিফ সরকারকে দুবাই থেকে গত ৬ মে বাংলাদেশে নিয়ে আসে| আসামি আরিফ সরকারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা শিবপুর থানায় মুলতবি থাকায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য হযরত শাহজালাল(রাঃ) আন্তর্জাতিক বিমান বন্দরে শিবপুর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়| শিবপুর থানা পুলিশ গত ৬ মে আসামী আরিফ সরকারকে বিজ্ঞ আদালতে সোপর্দ করে|
বিবার্তা/কামাল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]