আশুলিয়ায় ৭ বছরের শিশুকে যৌন হয়রানির অভিযোগ, মাদ্রাসা প্রিন্সিপালসহ আটক ২
প্রকাশ : ০৭ মে ২০২৬, ১৫:২৬
আশুলিয়ায় ৭ বছরের শিশুকে যৌন হয়রানির অভিযোগ, মাদ্রাসা প্রিন্সিপালসহ আটক ২
সাভার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

আশুলিয়ায় ৭ বছরের শিশু শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা প্রিন্সিপাল ও শিক্ষক সহ ২ জনকে আটক করেছে পুলিশ।


বৃহস্পতিবার (৭ মে) দুপুরে আশুলিয়ার গাজিরচট এলাকার রাওজাতুল কুরআন আধুনিক নূরানী ও হাফিজিয়া মাদরাসা থেকে প্রিন্সিপাল আনোয়ার এবং মাদ্রাসা শিক্ষক ইলিয়াস নামের ২ জনকে আটক করা হয়।


ভুক্তভোগী শিক্ষার্থী শিশুর স্বজনেরা জানায়, বুধবার বিকেলে অত্র মাদ্রাসায় ঘুমন্ত অবস্থায় মাদ্রাসা শিক্ষক ইলিয়াস ওই শিক্ষার্থীকে কৌশলে ডেকে নিয়ে শরীরের বিভিন্ন জায়গায় হাত দেয় এবং নানা প্রলোভন দেখিয়ে যৌন হয়রানির চেষ্টা করে। পরে ভুক্তভোগীর পরিবার জানতে পেরে মাদ্রাসা কতৃপক্ষের কাছে অভিযোগ করে। পরে বিষয় টি নিয়ে মাদ্রাসা কতৃপক্ষ সমাধান করার চেষ্টা করে। ঘটনাটি জানাজানি হলে স্থানীয়রা অভিযুক্ত শিক্ষক এবং প্রিন্সিপাল কে আটকে রেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে তাদের ২ জনকে থানায় নেয়।


অভিযোগের পরিপেক্ষিতে আইনি পদক্ষেপ নেবার আশ্বাস দেন পুলিশ।


বিবার্তা/শরিফুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com